প্রিন্ট এর তারিখঃ Nov 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 20, 2026 ইং
হঠাৎ শিবগঞ্জ থানায় ডিআইজি, দিলেন জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশনা

রাজশাহী ব্যুরোচীফ: বগুড়ার শিবগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মীর আশরাফ আলী, পিপিএম।
শুক্রবার (২০ নভেম্বর) তিনি শিবগঞ্জ থানা পরিদর্শন করেন। এ সময় থানার সার্বিক কার্যক্রম, দাপ্তরিক ব্যবস্থাপনা, অবকাঠামো এবং পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে ডিআইজি থানার বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং দাপ্তরিক ও জনসেবামূলক কার্যক্রমের খোঁজখবর নেন। থানার কার্যক্রম আরও গতিশীল, জনবান্ধব ও কার্যকর করার লক্ষ্যে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
এ সময় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন ডিআইজি। পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী পুলিশি সেবা নিশ্চিত করার বিষয়েও নির্দেশনা দেন।
পরিদর্শনকালে সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল), শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ তথ্য প্রকাশ