আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
নওহাটায় পৌর বিএনপির উঠান বৈঠকে নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ঋণ না দিয়ে চেক তৃতীয় পক্ষের হাতে হস্তান্তরের অভিযোগ আশা কর্মীর বিরুদ্ধে মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বাবা পবা থানায় মারপিটের মামলা না নেওয়ায় ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন মোহনপুরে একই গ্রামে দুই সার ডিলার? বর্তমান ডিলারের শ্যালকের আবেদন ঘিরে প্রশ্ন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান আর নেই মোহনপুরে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা ইউনুসের মোটরসাইকেল শোডাউন জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দেব: এমপি মিলন ২৪ বছর বেতন-ভাতা ছাড়াই পাঠদান, এবার আধুনিকায়নের উদ্যোগ বড়গাছী স্কুলে সেই অধ্যক্ষ মালেকের বিরুদ্ধে একাধিক মামলা, অভিযোগ চাঁদাবাজি-ধর্ষণ প্রাইভেট কারের ধাক্কায় বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম আহত ষষ্ঠ শ্রেণির ছাত্রের প্রেমের ফাঁদে নবম শ্রেণির ছাত্রী, অন্তঃসত্ত্বা হওয়ার পর গ্রেপ্তার মোহনপুরে মাদকের বিরুদ্ধে মাইকিং, ধরিয়ে দিলে ৫ হাজার টাকা পুরস্কার নারীসহ অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, সংবাদ প্রকাশের পর মাদরাসা সুপার বরখাস্ত মঞ্চে ওসি, পাশে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি! জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বৃষ্টিভেজা মাঠে মোহনপুরের শিরোপা উৎসব কেশরহাটে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত মাটির টানে সাংবাদিকতার সাথে কৃষি: কলার বাগান দিয়ে সফলতার নতুন স্বপ্ন সাংবাদিক শাহিন সাগরের নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের সঙ্গে রাজশাহী রেঞ্জ ডিআইজির সৌজন্য সাক্ষাৎ মোহনপুরে মাদ্রাসা সুপারকে ঘিরে আপত্তিকর ভিডিও ভাইরাল, তদন্তের দাবি

কালিয়াকৈরে ঔষধ ব্যবসায়ী সমিতির জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : May 11, 2026 ইং
  • 201 বার
ছবির ক্যাপশন:

ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ঔষধ ব্যবসায়ী সমিতির উদ্যোগে জনসচেতনতামূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) দুপুর ১২টায় কালিয়াকৈর সেন্ট্রাল হাসপাতালের চক্ষু বিভাগ ও ফ্যাকো সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

কালিয়াকৈর ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি সুশান্ত কুমার সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঔষধ প্রশাসন অধিদপ্তর, গাজীপুরের উপ-পরিচালক মোঃ আব্দুল বারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক তানজিনা আফরিন।

বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় নকল, ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ঔষধের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। একই সঙ্গে অ্যান্টিবায়োটিক ঔষধ কেটে বিক্রি না করার ওপর গুরুত্বারোপ করা হয়। তারা জানান, যথাযথ নিয়ম মেনে ঔষধ বিক্রি নিশ্চিত করা গেলে স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আসবে।

সভায় আরও বক্তব্য দেন সমিতির সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম, সহ-সভাপতি মোঃ নূরনবী ও শ্রী অজিত পাল, যুগ্ম সাধারণ সম্পাদক আশীষ কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক পলাশ সরকার, অর্থ সম্পাদক বি.কে পাল সুমন, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব সরকার, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ নাসির, সম্মানিত সদস্য মহন্ত সরকার, প্রধান উপদেষ্টা শংকর প্রসাদ পাল, উপদেষ্টা অতুল চন্দ্র পাল, খোকন সরকার ও মোঃ সোহেল রানা।

এ সময় কালিয়াকৈর এলাকার বিভিন্ন ফার্মেসির মালিক ও ঔষধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..