আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
নওহাটায় পৌর বিএনপির উঠান বৈঠকে নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ঋণ না দিয়ে চেক তৃতীয় পক্ষের হাতে হস্তান্তরের অভিযোগ আশা কর্মীর বিরুদ্ধে মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বাবা পবা থানায় মারপিটের মামলা না নেওয়ায় ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন মোহনপুরে একই গ্রামে দুই সার ডিলার? বর্তমান ডিলারের শ্যালকের আবেদন ঘিরে প্রশ্ন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান আর নেই মোহনপুরে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা ইউনুসের মোটরসাইকেল শোডাউন জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দেব: এমপি মিলন ২৪ বছর বেতন-ভাতা ছাড়াই পাঠদান, এবার আধুনিকায়নের উদ্যোগ বড়গাছী স্কুলে সেই অধ্যক্ষ মালেকের বিরুদ্ধে একাধিক মামলা, অভিযোগ চাঁদাবাজি-ধর্ষণ প্রাইভেট কারের ধাক্কায় বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম আহত ষষ্ঠ শ্রেণির ছাত্রের প্রেমের ফাঁদে নবম শ্রেণির ছাত্রী, অন্তঃসত্ত্বা হওয়ার পর গ্রেপ্তার মোহনপুরে মাদকের বিরুদ্ধে মাইকিং, ধরিয়ে দিলে ৫ হাজার টাকা পুরস্কার নারীসহ অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, সংবাদ প্রকাশের পর মাদরাসা সুপার বরখাস্ত মঞ্চে ওসি, পাশে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি! জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বৃষ্টিভেজা মাঠে মোহনপুরের শিরোপা উৎসব কেশরহাটে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত মাটির টানে সাংবাদিকতার সাথে কৃষি: কলার বাগান দিয়ে সফলতার নতুন স্বপ্ন সাংবাদিক শাহিন সাগরের নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের সঙ্গে রাজশাহী রেঞ্জ ডিআইজির সৌজন্য সাক্ষাৎ মোহনপুরে মাদ্রাসা সুপারকে ঘিরে আপত্তিকর ভিডিও ভাইরাল, তদন্তের দাবি

২৪ বছর বেতন-ভাতা ছাড়াই পাঠদান, এবার আধুনিকায়নের উদ্যোগ বড়গাছী স্কুলে

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : Sep 16, 2026 ইং
  • 58 বার
ছবির ক্যাপশন:

মোহাম্মদ আলী, রাজশাহী (পবা) প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলার বড়গাছী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-কর্মচারীরা প্রায় ২৪ বছর ধরে বেতন-ভাতা ছাড়াই দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘদিন ধরে আর্থিক সুবিধা না পাওয়ায় অনেক শিক্ষক-কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় প্রতিষ্ঠানের অবকাঠামো ও শিক্ষা পরিবেশ আধুনিকায়নের পাশাপাশি দীর্ঘদিনের বেতন-ভাতার সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।


স্থানীয় সূত্র ও প্রতিষ্ঠানসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৪ সালে তৎকালীন সংসদ সদস্য মিজানুর রহমান মিনুর উদ্যোগে বড়গাছী স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষক-কর্মচারীরা প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছেন। পর্যায়ক্রমে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হবে—এমন প্রত্যাশা থাকলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তা বাস্তবায়িত হয়নি।

ফলে প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে নিয়মিত বেতন-ভাতা থেকে বঞ্চিত রয়েছেন। আর্থিক সুবিধা ছাড়াই বছরের পর বছর পাঠদান ও প্রশাসনিক দায়িত্ব পালন করায় তাঁদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি মো. কে এইচ রানা শেখ বলেন, তিনি প্রায় তিন মাস আগে দায়িত্ব নেওয়ার পর শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক সংকটের বিষয়টি গুরুত্ব দিয়ে খোঁজখবর নিয়েছেন। তাঁদের বেতন-ভাতার সমস্যা সমাধানের উদ্যোগ হিসেবে পবা-মোহনপুর এলাকার সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তিনি এ বিষয়ে আশ্বাস ও প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান রানা শেখ।

তবে কবে নাগাদ এ সমস্যার স্থায়ী সমাধান হবে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো সময়সীমা জানা যায়নি।

এদিকে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার সমস্যা দীর্ঘদিন ধরে ঝুলে থাকলেও প্রতিষ্ঠানটির শিক্ষা পরিবেশ উন্নয়নে গত তিন মাসে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাডহক কমিটির সভাপতি।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে শ্রেণিকক্ষ ও খেলাধুলার সময় দুর্ঘটনা বা অসুস্থতার ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবহারের জন্য ফার্স্ট এইড ব্যবস্থা চালু করা হয়েছে। এতে প্রয়োজনীয় ওষুধ, অ্যান্টিসেপটিক, তুলা, ডিজিটাল থার্মোমিটার ও রক্তচাপ মাপার যন্ত্র রাখা হয়েছে।

শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট হাজিরা ব্যবস্থা। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে আইডি কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তা ও ইভটিজিং প্রতিরোধেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে। এ জন্য অভিযোগ বক্স স্থাপন, নিয়মিত নজরদারি এবং কোনো অভিযোগ পাওয়া গেলে দ্রুত প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
এ ছাড়া শিক্ষা কার্যক্রমের মান বাড়াতে স্কুল চলাকালে পার্শ্ববর্তী এলাকায় প্রাইভেট পড়ানো বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নের জন্য বিশেষ ক্লাস ও সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থাও চালু করা হয়েছে।

অ্যাডহক কমিটির সভাপতি মো. কে এইচ রানা শেখ বলেন, “দীর্ঘদিনের অবহেলা ও সমস্যা কাটিয়ে বড়গাছী স্কুল অ্যান্ড কলেজকে একটি আধুনিক, মানসম্মত ও রোল মডেল শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করাই আমাদের মূল লক্ষ্য।”
তবে শিক্ষক-কর্মচারীদের কাছে প্রতিষ্ঠান আধুনিকায়নের পাশাপাশি তাঁদের দীর্ঘদিনের আর্থিক বঞ্চনার অবসানই এখন সবচেয়ে বড় বিষয়। তাঁদের দাবি, নিয়মিত বেতন-ভাতা নিশ্চিত না হলে শুধু অবকাঠামো ও প্রশাসনিক ব্যবস্থার উন্নয়ন দিয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক মানোন্নয়ন সম্ভব নয়।

শিক্ষকরা বলছেন, দীর্ঘ ২৪ বছর ধরে তাঁরা যে আর্থিক সংকটের মধ্য দিয়ে দায়িত্ব পালন করে আসছেন, তার একটি স্থায়ী সমাধান প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসন ও সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেছেন তাঁরা।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..