আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
নওহাটায় পৌর বিএনপির উঠান বৈঠকে নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ঋণ না দিয়ে চেক তৃতীয় পক্ষের হাতে হস্তান্তরের অভিযোগ আশা কর্মীর বিরুদ্ধে মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বাবা পবা থানায় মারপিটের মামলা না নেওয়ায় ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন মোহনপুরে একই গ্রামে দুই সার ডিলার? বর্তমান ডিলারের শ্যালকের আবেদন ঘিরে প্রশ্ন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান আর নেই মোহনপুরে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা ইউনুসের মোটরসাইকেল শোডাউন জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দেব: এমপি মিলন ২৪ বছর বেতন-ভাতা ছাড়াই পাঠদান, এবার আধুনিকায়নের উদ্যোগ বড়গাছী স্কুলে সেই অধ্যক্ষ মালেকের বিরুদ্ধে একাধিক মামলা, অভিযোগ চাঁদাবাজি-ধর্ষণ প্রাইভেট কারের ধাক্কায় বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম আহত ষষ্ঠ শ্রেণির ছাত্রের প্রেমের ফাঁদে নবম শ্রেণির ছাত্রী, অন্তঃসত্ত্বা হওয়ার পর গ্রেপ্তার মোহনপুরে মাদকের বিরুদ্ধে মাইকিং, ধরিয়ে দিলে ৫ হাজার টাকা পুরস্কার নারীসহ অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, সংবাদ প্রকাশের পর মাদরাসা সুপার বরখাস্ত মঞ্চে ওসি, পাশে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি! জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বৃষ্টিভেজা মাঠে মোহনপুরের শিরোপা উৎসব কেশরহাটে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত মাটির টানে সাংবাদিকতার সাথে কৃষি: কলার বাগান দিয়ে সফলতার নতুন স্বপ্ন সাংবাদিক শাহিন সাগরের নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের সঙ্গে রাজশাহী রেঞ্জ ডিআইজির সৌজন্য সাক্ষাৎ মোহনপুরে মাদ্রাসা সুপারকে ঘিরে আপত্তিকর ভিডিও ভাইরাল, তদন্তের দাবি

মোহনপুরে পরকীয়ার অভিযোগে জনতার হাতে আটক এএসআই

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 29, 2026 ইং
  • 838 বার
ছবির ক্যাপশন:

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলা-এ পরকীয়ার অভিযোগ তুলে এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) আটক করে স্থানীয় জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৮ জুন) সন্ধ্যার পর উপজেলার মৌগাছি ইউনিয়ন-এর চাঁদপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত এএসআই বেলাল উদ্দিন মোহনপুর থানা পুলিশ-এ কর্মরত ছিলেন।

স্থানীয়দের দাবি, এএসআই বেলাল প্রায়ই ওই এলাকার স্বপন নামের এক ব্যক্তির বাড়িতে যেতেন এবং তার স্ত্রী নাসরিনের সঙ্গে দীর্ঘ সময় অবস্থান করতেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। রোববার সন্ধ্যায়ও তিনি ওই বাড়িতে গেলে দীর্ঘ সময় বাইরে না আসায় কয়েকজন প্রতিবেশী বাড়িতে গিয়ে টয়লেটের ভেতরে এএসআই বেলাল ও ওই গৃহবধূকে একসঙ্গে দেখতে পান বলে অভিযোগ করেন।

এ সময় এএসআই বেলাল তার ব্যবহৃত মোটরসাইকেল ফেলে সেখান থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করেন। পরে তাকে একটি দোকানে আটকে রাখা হয়। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ-এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তবে এ ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা দাবি করেন, মৌগাছি ইউনিয়নের চাঁদপুর এলাকা দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা ও মাদকসেবনের জন্য পরিচিত। তাদের ভাষ্য, ওই এলাকায় নিয়মিত থানা পুলিশের মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়ে থাকে। এ কারণে কিছু মাদক ব্যবসায়ী ও মাদকসেবী মিলে মব সৃষ্টি করে পুলিশ সদস্যকে ফাঁসানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তাদের সন্দেহ। তবে এ দাবির পক্ষে তারা কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেননি। স্থানীয়দের মতে, প্রকৃত ঘটনা উদ্ঘাটনে বিষয়টি নিরপেক্ষ ও গভীরভাবে তদন্ত করা প্রয়োজন।

থানা সূত্রে জানা গেছে, এএসআই বেলাল উদ্দিনকে ২৮ জুন সকালে মুন্ডুমালা পুলিশ তদন্তকেন্দ্র-এ বদলির আদেশ দেওয়া হয়েছিল। এছাড়া রোববারের রোল কলে তিনি অনুপস্থিত (গড় হাজির) ছিলেন।

তবে এ ঘটনায় এএসআই বেলাল উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে মোহনপুর থানা পুলিশ-এর পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য জানানো হয়নি।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত এএসআই বেলাল উদ্দিনকে প্রতিবেদনের জন্য (সি.সি.) করে রাজশাহী জেলা পুলিশ-এর পুলিশ সুপারের কার্যালয়-এ সংযুক্ত করার জন্য জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)-কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..