আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
নওহাটায় পৌর বিএনপির উঠান বৈঠকে নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ঋণ না দিয়ে চেক তৃতীয় পক্ষের হাতে হস্তান্তরের অভিযোগ আশা কর্মীর বিরুদ্ধে মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বাবা পবা থানায় মারপিটের মামলা না নেওয়ায় ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন মোহনপুরে একই গ্রামে দুই সার ডিলার? বর্তমান ডিলারের শ্যালকের আবেদন ঘিরে প্রশ্ন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান আর নেই মোহনপুরে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা ইউনুসের মোটরসাইকেল শোডাউন জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দেব: এমপি মিলন ২৪ বছর বেতন-ভাতা ছাড়াই পাঠদান, এবার আধুনিকায়নের উদ্যোগ বড়গাছী স্কুলে সেই অধ্যক্ষ মালেকের বিরুদ্ধে একাধিক মামলা, অভিযোগ চাঁদাবাজি-ধর্ষণ প্রাইভেট কারের ধাক্কায় বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম আহত ষষ্ঠ শ্রেণির ছাত্রের প্রেমের ফাঁদে নবম শ্রেণির ছাত্রী, অন্তঃসত্ত্বা হওয়ার পর গ্রেপ্তার মোহনপুরে মাদকের বিরুদ্ধে মাইকিং, ধরিয়ে দিলে ৫ হাজার টাকা পুরস্কার নারীসহ অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, সংবাদ প্রকাশের পর মাদরাসা সুপার বরখাস্ত মঞ্চে ওসি, পাশে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি! জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বৃষ্টিভেজা মাঠে মোহনপুরের শিরোপা উৎসব কেশরহাটে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত মাটির টানে সাংবাদিকতার সাথে কৃষি: কলার বাগান দিয়ে সফলতার নতুন স্বপ্ন সাংবাদিক শাহিন সাগরের নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের সঙ্গে রাজশাহী রেঞ্জ ডিআইজির সৌজন্য সাক্ষাৎ মোহনপুরে মাদ্রাসা সুপারকে ঘিরে আপত্তিকর ভিডিও ভাইরাল, তদন্তের দাবি

জ্ঞানচর্চার ৭৩ বছরের গৌরব, উৎসবে মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 6, 2026 ইং
  • 149 বার
ছবির ক্যাপশন:

 মোঃ শাহীন সাগর, রাজশাহী : আনন্দ-উচ্ছ্বাস, বর্ণাঢ্য শোভাযাত্রা আর উৎসবমুখর পরিবেশে দেশের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। 

সোমবার দিনব্যাপী নানা কর্মসূচিতে মুখর হয়ে ওঠে সবুজে ঘেরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারী এবং সাবেক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে বিরাজ করে উৎসবের আমেজ।

সোমবার সকাল ১০টায় জোহা চত্বরে প্রশাসনিক ভবনের সামনে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফরিদুল ইসলাম এবং সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় জাতীয় সংগীতের সুরে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, আবাসিক হলের প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতি, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উৎসবমুখর এ আয়োজনে অংশ নেন।

উদ্বোধনী পর্ব শেষে উপাচার্যের নেতৃত্বে আমন্ত্রিত অতিথি ও হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিনেট ভবনের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল রঙিন ব্যানার, ফেস্টুন ও বিশ্ববিদ্যালয়ের প্রতীকচিহ্ন, যা পুরো ক্যাম্পাসে সৃষ্টি করে উৎসবের অনন্য আবহ।

এরপর বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে সিনেট ভবনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপাচার্য ড. ফরিদুল ইসলাম বলেন, “গৌরবের ৭৩ বছর পেরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চা, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আগামী দিনেও উচ্চশিক্ষা ও গবেষণায় এই বিশ্ববিদ্যালয় তার উৎকর্ষ ও ঐতিহ্য সমুন্নত রেখে দেশের অগ্রযাত্রায় আরও কার্যকর অবদান রাখবে।”

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনভর নানা আয়োজনে প্রাণ ফিরে পায় ক্যাম্পাস। বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় এবং আনন্দঘন পরিবেশে উদযাপিত হয় বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ৭৩ বছরের পথচলা।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..