আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
নওহাটায় পৌর বিএনপির উঠান বৈঠকে নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ঋণ না দিয়ে চেক তৃতীয় পক্ষের হাতে হস্তান্তরের অভিযোগ আশা কর্মীর বিরুদ্ধে মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বাবা পবা থানায় মারপিটের মামলা না নেওয়ায় ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন মোহনপুরে একই গ্রামে দুই সার ডিলার? বর্তমান ডিলারের শ্যালকের আবেদন ঘিরে প্রশ্ন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান আর নেই মোহনপুরে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা ইউনুসের মোটরসাইকেল শোডাউন জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দেব: এমপি মিলন ২৪ বছর বেতন-ভাতা ছাড়াই পাঠদান, এবার আধুনিকায়নের উদ্যোগ বড়গাছী স্কুলে সেই অধ্যক্ষ মালেকের বিরুদ্ধে একাধিক মামলা, অভিযোগ চাঁদাবাজি-ধর্ষণ প্রাইভেট কারের ধাক্কায় বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম আহত ষষ্ঠ শ্রেণির ছাত্রের প্রেমের ফাঁদে নবম শ্রেণির ছাত্রী, অন্তঃসত্ত্বা হওয়ার পর গ্রেপ্তার মোহনপুরে মাদকের বিরুদ্ধে মাইকিং, ধরিয়ে দিলে ৫ হাজার টাকা পুরস্কার নারীসহ অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, সংবাদ প্রকাশের পর মাদরাসা সুপার বরখাস্ত মঞ্চে ওসি, পাশে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি! জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বৃষ্টিভেজা মাঠে মোহনপুরের শিরোপা উৎসব কেশরহাটে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত মাটির টানে সাংবাদিকতার সাথে কৃষি: কলার বাগান দিয়ে সফলতার নতুন স্বপ্ন সাংবাদিক শাহিন সাগরের নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের সঙ্গে রাজশাহী রেঞ্জ ডিআইজির সৌজন্য সাক্ষাৎ মোহনপুরে মাদ্রাসা সুপারকে ঘিরে আপত্তিকর ভিডিও ভাইরাল, তদন্তের দাবি

জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দেব: এমপি মিলন

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : Sep 18, 2026 ইং
  • 41 বার
ছবির ক্যাপশন:

মোহম্মদ আলী​ রাজশাহী (পবা) প্রতিনিধি: "নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের দরজায় সেবা পৌঁছে দিতে আমি নিরলস কাজ করে যাচ্ছি,"-রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এ কথা বলেছেন।

​শুক্রবার সকাল ১০টায় রাজশাহীর পবা উপজেলার পাকুরিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্য শেষে ফুটবলে কিক মেরে তিনি টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, "যুবসমাজকে মাদকমুক্ত রেখে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার বিকল্প নেই। সরকার খেলাধুলাকে বাধ্যতামূলক করেছে এবং আগামী জানুয়ারি থেকে চতুর্থ শ্রেণি থেকেই পাঠ্যপুস্তকে ক্রীড়া ও সংস্কৃতি অন্তর্ভুক্ত করা হচ্ছে। ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনে ভালোদের কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে।"

​নওহাটা পৌর কৃষক দলের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, বিএনপি নেতা শরিফুর রহমান শরীফ, রাজশাহী জেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি হারুন-অর-রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদল নেতা তারেক রহমান মুন্না।

​উল্লেখ্য, ১৬টি দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ‘অচিন মানুষ’ ও ‘আয়ান ব্যাটারি হাউজ’।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..