আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
নওহাটায় পৌর বিএনপির উঠান বৈঠকে নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ঋণ না দিয়ে চেক তৃতীয় পক্ষের হাতে হস্তান্তরের অভিযোগ আশা কর্মীর বিরুদ্ধে মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বাবা পবা থানায় মারপিটের মামলা না নেওয়ায় ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন মোহনপুরে একই গ্রামে দুই সার ডিলার? বর্তমান ডিলারের শ্যালকের আবেদন ঘিরে প্রশ্ন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান আর নেই মোহনপুরে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা ইউনুসের মোটরসাইকেল শোডাউন জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দেব: এমপি মিলন ২৪ বছর বেতন-ভাতা ছাড়াই পাঠদান, এবার আধুনিকায়নের উদ্যোগ বড়গাছী স্কুলে সেই অধ্যক্ষ মালেকের বিরুদ্ধে একাধিক মামলা, অভিযোগ চাঁদাবাজি-ধর্ষণ প্রাইভেট কারের ধাক্কায় বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম আহত ষষ্ঠ শ্রেণির ছাত্রের প্রেমের ফাঁদে নবম শ্রেণির ছাত্রী, অন্তঃসত্ত্বা হওয়ার পর গ্রেপ্তার মোহনপুরে মাদকের বিরুদ্ধে মাইকিং, ধরিয়ে দিলে ৫ হাজার টাকা পুরস্কার নারীসহ অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, সংবাদ প্রকাশের পর মাদরাসা সুপার বরখাস্ত মঞ্চে ওসি, পাশে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি! জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বৃষ্টিভেজা মাঠে মোহনপুরের শিরোপা উৎসব কেশরহাটে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত মাটির টানে সাংবাদিকতার সাথে কৃষি: কলার বাগান দিয়ে সফলতার নতুন স্বপ্ন সাংবাদিক শাহিন সাগরের নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের সঙ্গে রাজশাহী রেঞ্জ ডিআইজির সৌজন্য সাক্ষাৎ মোহনপুরে মাদ্রাসা সুপারকে ঘিরে আপত্তিকর ভিডিও ভাইরাল, তদন্তের দাবি

নওহাটায় পৌর বিএনপির উঠান বৈঠকে নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : Sep 27, 2026 ইং
  • 23 বার
ছবির ক্যাপশন:

মোহাম্মদ আলী, পবা (রাজশাহী) প্রতিনিধি: দেশে চলমান নৈরাজ্য, অস্থিতিশীলতা ও সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহীর পবার নওহাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠক করেছে বিএনপি। গতকাল শনিবার বাগধানী মোড়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নওহাটা পৌর বিএনপির সভাপতি ও রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক।

সভায় বক্তারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে তাদের ভাষায় ‘পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের’ বিরুদ্ধে বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তাঁরা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণকে সচেতন করতে বিএনপির নেতা-কর্মীদের মাঠে সক্রিয় থাকতে হবে।

বক্তারা আরও বলেন, যেকোনো ষড়যন্ত্র ও নৈরাজ্য মোকাবিলায় দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ভূমিকা পালন করতে হবে।

বৈঠকে স্থানীয় বিএনপি নেতা আইয়ুব, মুসলিম, জামাল, গিয়াস উদ্দিন, আশিকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..