আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
নওহাটায় পৌর বিএনপির উঠান বৈঠকে নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ঋণ না দিয়ে চেক তৃতীয় পক্ষের হাতে হস্তান্তরের অভিযোগ আশা কর্মীর বিরুদ্ধে মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বাবা পবা থানায় মারপিটের মামলা না নেওয়ায় ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন মোহনপুরে একই গ্রামে দুই সার ডিলার? বর্তমান ডিলারের শ্যালকের আবেদন ঘিরে প্রশ্ন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান আর নেই মোহনপুরে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা ইউনুসের মোটরসাইকেল শোডাউন জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দেব: এমপি মিলন ২৪ বছর বেতন-ভাতা ছাড়াই পাঠদান, এবার আধুনিকায়নের উদ্যোগ বড়গাছী স্কুলে সেই অধ্যক্ষ মালেকের বিরুদ্ধে একাধিক মামলা, অভিযোগ চাঁদাবাজি-ধর্ষণ প্রাইভেট কারের ধাক্কায় বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম আহত ষষ্ঠ শ্রেণির ছাত্রের প্রেমের ফাঁদে নবম শ্রেণির ছাত্রী, অন্তঃসত্ত্বা হওয়ার পর গ্রেপ্তার মোহনপুরে মাদকের বিরুদ্ধে মাইকিং, ধরিয়ে দিলে ৫ হাজার টাকা পুরস্কার নারীসহ অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, সংবাদ প্রকাশের পর মাদরাসা সুপার বরখাস্ত মঞ্চে ওসি, পাশে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি! জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বৃষ্টিভেজা মাঠে মোহনপুরের শিরোপা উৎসব কেশরহাটে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত মাটির টানে সাংবাদিকতার সাথে কৃষি: কলার বাগান দিয়ে সফলতার নতুন স্বপ্ন সাংবাদিক শাহিন সাগরের নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের সঙ্গে রাজশাহী রেঞ্জ ডিআইজির সৌজন্য সাক্ষাৎ মোহনপুরে মাদ্রাসা সুপারকে ঘিরে আপত্তিকর ভিডিও ভাইরাল, তদন্তের দাবি

মোহনপুরে আয়বর্ধক উপকরণ পেয়ে স্বাবলম্বিতার স্বপ্ন দেখছেন প্রান্তিক মানুষ

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
  • 97 বার
ছবির ক্যাপশন:

রাজশাহী প্রতিনিধি: দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বী করতে রাজশাহীর মোহনপুর উপজেলায় উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) দুপুরে মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব উপকরণের চাবি ও কাগজপত্র তুলে দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

এ সময় তিনি বলেন, দারিদ্র্য বিমোচনে শুধু আর্থিক সহায়তা নয়, টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি জরুরি। আয়বর্ধক এসব উপকরণ প্রান্তিক মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়ক হবে। সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মমুখী প্রকল্প বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার। তিনি বলেন, সরকারি ও উন্নয়ন সহযোগী সংস্থার সমন্বিত উদ্যোগে প্রান্তিক মানুষের জন্য টেকসই জীবিকার ব্যবস্থা করা হচ্ছে। বিতরণ করা উপকরণ যথাযথভাবে ব্যবহার করলে উপকারভোগীরা নিজেদের আর্থিক অবস্থার উন্নয়নের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।

উপকারভোগীদের একজন মৌগাছি ইউপির বেড়াবাড়ি এলাকার রুবেল খান বলেন, এই সহায়তা তাঁর পরিবারের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। অটোরিকশা থেকে নিয়মিত আয় করে তিনি পরিবারের ব্যয় নির্বাহ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার দুর্গাপুর উপজেলার প্রোগ্রাম অফিসার মো. রাকিবুল হাসান জানান, কাতার চ্যারিটির অর্থায়নে ‘অটোমোটিভ লাইভলিহুড প্রজেক্ট’ বাস্তবায়ন করছে গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থা। প্রকল্পটির আওতায় রাজশাহী জেলার নয়টি উপজেলায় চারটি অটোরিকশা ও ট্রাইসাইকেল এবং তিনটি মিলিং মেশিন বিতরণ করা হয়েছে। এর অংশ হিসেবে পবা উপজেলার নির্বাচিত উপকারভোগীদের মাঝেও এসব উপকরণ হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী তারিকুল ইসলাম, মোহনপুর উপজেলা বিএনপি সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল সভাপতি জাহাঙ্গীর আলমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..