আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
নওহাটায় পৌর বিএনপির উঠান বৈঠকে নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ঋণ না দিয়ে চেক তৃতীয় পক্ষের হাতে হস্তান্তরের অভিযোগ আশা কর্মীর বিরুদ্ধে মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বাবা পবা থানায় মারপিটের মামলা না নেওয়ায় ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন মোহনপুরে একই গ্রামে দুই সার ডিলার? বর্তমান ডিলারের শ্যালকের আবেদন ঘিরে প্রশ্ন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান আর নেই মোহনপুরে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা ইউনুসের মোটরসাইকেল শোডাউন জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দেব: এমপি মিলন ২৪ বছর বেতন-ভাতা ছাড়াই পাঠদান, এবার আধুনিকায়নের উদ্যোগ বড়গাছী স্কুলে সেই অধ্যক্ষ মালেকের বিরুদ্ধে একাধিক মামলা, অভিযোগ চাঁদাবাজি-ধর্ষণ প্রাইভেট কারের ধাক্কায় বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম আহত ষষ্ঠ শ্রেণির ছাত্রের প্রেমের ফাঁদে নবম শ্রেণির ছাত্রী, অন্তঃসত্ত্বা হওয়ার পর গ্রেপ্তার মোহনপুরে মাদকের বিরুদ্ধে মাইকিং, ধরিয়ে দিলে ৫ হাজার টাকা পুরস্কার নারীসহ অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, সংবাদ প্রকাশের পর মাদরাসা সুপার বরখাস্ত মঞ্চে ওসি, পাশে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি! জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বৃষ্টিভেজা মাঠে মোহনপুরের শিরোপা উৎসব কেশরহাটে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত মাটির টানে সাংবাদিকতার সাথে কৃষি: কলার বাগান দিয়ে সফলতার নতুন স্বপ্ন সাংবাদিক শাহিন সাগরের নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের সঙ্গে রাজশাহী রেঞ্জ ডিআইজির সৌজন্য সাক্ষাৎ মোহনপুরে মাদ্রাসা সুপারকে ঘিরে আপত্তিকর ভিডিও ভাইরাল, তদন্তের দাবি

মোহনপুরে মাদকের বিরুদ্ধে মাইকিং, ধরিয়ে দিলে ৫ হাজার টাকা পুরস্কার

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : Sep 8, 2026 ইং
  • 196 বার
ছবির ক্যাপশন:

রাজশাহী প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের মাটিকাটা-খয়রা গ্রামের যুব সমাজ। 

মাদক ব্যবসা ও সেবন বন্ধে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে দুই গ্রামে মাইকিং করে প্রতিরোধের ঘোষণা দেওয়া হয়েছে।

একই সঙ্গে মাদক কারবারি ও মাদকসেবীদের ধরিয়ে দিতে সহযোগিতা করলে নগদ ৫ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুব সমাজ।

এই উদ্যোগে গ্রামের সাধারণ মানুষও একাত্মতা প্রকাশ করেছেন। ফলে মাদকবিরোধী প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সামাজিক অংশগ্রহণ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকবিরোধী এই উদ্যোগের আগে সোমবার (৭ সেপ্টেম্বর) মাটিকাটা ও খয়রা এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মৌগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউনুস আলী, সমাজসেবক ও যুবনেতা তুহিনুল ইসলাম এবং মোহনপুর থানার পুলিশ কর্মকর্তারা। তাঁরা মাদকের ভয়াবহতা তুলে ধরে এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

এর পরদিনই মাটিকাটা-খয়রা যুব সমাজ মাইকিং করে মাদকবিরোধী অবস্থান ঘোষণা করে। মাইকিংয়ে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তাঁদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

যুবনেতা তুহিনুল ইসলাম বলেন, ‘মাদকের কারণে যুব সমাজ ধ্বংস হতে বসেছে। সবাইকে মাদক প্রতিরোধে এগিয়ে আসতে হবে।’

মৌগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউনুস আলী বলেন, ‘মাদকমুক্ত সমাজ গড়তে পাড়া-মহল্লায় সচেতনতা তৈরিতে কাজ করছি। যত বাধাই আসুক, ইউনিয়নকে মাদকমুক্ত করার চেষ্টা অব্যাহত থাকবে।’

মোহনপুর থানার সেকেন্ড অফিসার এসআই ইয়ামিন আলী বলেন, ‘মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান চলছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।’

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ বলেন, ‘মাদক একটি সামাজিক ব্যাধি। এটি একটি পরিবারকে ধ্বংস করে দিতে পারে। মাদক প্রতিরোধে নেতাকর্মীরা কাজ করছেন।’

উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন বলেন, ‘মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার বলেন, ‘শিগগিরই উপজেলা পর্যায়ে মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হবে। খয়রা-মাটিকাটার যুব সমাজের উদ্যোগ প্রশংসনীয়। সবাই একসঙ্গে এগিয়ে এলে মাদক প্রতিরোধ করা সম্ভব।’

স্থানীয় বাসিন্দারা বলছেন, মাদকবিরোধী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও সামাজিক সচেতনতা—দুই দিক থেকেই কার্যকর উদ্যোগ প্রয়োজন। যুব সমাজের এমন উদ্যোগ অব্যাহত থাকলে মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক চাপ বাড়বে এবং তরুণদের মাদক থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।

মাটিকাটা-খয়রা যুব সমাজের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, মাদকের বিরুদ্ধে ঘোষিত এই প্রতিরোধ শুধু মাইকিংয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে নিয়মিত সামাজিক আন্দোলনে রূপ নেবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..