আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
নওহাটায় পৌর বিএনপির উঠান বৈঠকে নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ঋণ না দিয়ে চেক তৃতীয় পক্ষের হাতে হস্তান্তরের অভিযোগ আশা কর্মীর বিরুদ্ধে মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বাবা পবা থানায় মারপিটের মামলা না নেওয়ায় ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন মোহনপুরে একই গ্রামে দুই সার ডিলার? বর্তমান ডিলারের শ্যালকের আবেদন ঘিরে প্রশ্ন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান আর নেই মোহনপুরে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা ইউনুসের মোটরসাইকেল শোডাউন জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দেব: এমপি মিলন ২৪ বছর বেতন-ভাতা ছাড়াই পাঠদান, এবার আধুনিকায়নের উদ্যোগ বড়গাছী স্কুলে সেই অধ্যক্ষ মালেকের বিরুদ্ধে একাধিক মামলা, অভিযোগ চাঁদাবাজি-ধর্ষণ প্রাইভেট কারের ধাক্কায় বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম আহত ষষ্ঠ শ্রেণির ছাত্রের প্রেমের ফাঁদে নবম শ্রেণির ছাত্রী, অন্তঃসত্ত্বা হওয়ার পর গ্রেপ্তার মোহনপুরে মাদকের বিরুদ্ধে মাইকিং, ধরিয়ে দিলে ৫ হাজার টাকা পুরস্কার নারীসহ অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, সংবাদ প্রকাশের পর মাদরাসা সুপার বরখাস্ত মঞ্চে ওসি, পাশে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি! জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বৃষ্টিভেজা মাঠে মোহনপুরের শিরোপা উৎসব কেশরহাটে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত মাটির টানে সাংবাদিকতার সাথে কৃষি: কলার বাগান দিয়ে সফলতার নতুন স্বপ্ন সাংবাদিক শাহিন সাগরের নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের সঙ্গে রাজশাহী রেঞ্জ ডিআইজির সৌজন্য সাক্ষাৎ মোহনপুরে মাদ্রাসা সুপারকে ঘিরে আপত্তিকর ভিডিও ভাইরাল, তদন্তের দাবি

সাংবাদিক মোজাহার আলী আর নেই, শোক জানিয়েছে মোহনপুর প্রেসক্লাব

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 17, 2026 ইং
  • 250 বার
ছবির ক্যাপশন: সাংবাদিক মোজাহার আলী আর নেই

রাজশাহী প্রতিনিধি: সিনিয়র সাংবাদিক মোজাহার আলী (৪৮) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে মোহনপুর মডেল প্রেসক্লাব। 

এক শোকবার্তায় সংগঠনটির নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় বলা হয়, মোজাহার আলী ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও সাহসী সাংবাদিক। দীর্ঘদিন ধরে তিনি রাজশাহীর স্থানীয় দৈনিক আমাদের রাজশাহী পত্রিকাসহ জাতীয় ও অনলাইন পত্রিকায় এলাকার গণমানুষের কথা তুলে ধরতে নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো।

মোহনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম সোহেল ও সাধারণ সম্পাদক মোঃ শাহীন সাগর এক বিবৃতিতে বলেন, মোজাহার আলীর মতো অভিজ্ঞ সাংবাদিকের চলে যাওয়া শুধু তার পরিবারের জন্য নয়, পুরো সাংবাদিক অঙ্গনের জন্যই বড় ক্ষতি। তাঁর আদর্শ ও কর্মধারা নতুন প্রজন্মের সাংবাদিকদের অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, ১৭ জুলাই (শুক্রবার) হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..