আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
রাজনৈতিক কমিটিতে ৩৩ শতাংশ নারী অংশগ্রহণ নিশ্চিতের দাবি পরীক্ষায় ব্যস্ত মা, শিশুকে কোলে নিয়ে মানবিকতার নজির গড়লেন ইউএনও এসআই রাজুর বিরুদ্ধে অভিযোগ 'মিথ্যা ও ভিত্তিহীন' দাবি আরএমপি'র মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তা চায় মোহনপুর থানা পুলিশ জিআই স্বীকৃত পানের প্রতীকে সাজল মোহনপুরের প্রবেশদ্বার নেসকো'র নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন নওগাঁয় আবারও জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক শফিকুর রহমান তানোরে ৫'শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরের হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেপ্তার সংগ্রাম, স্বপ্ন আর সাফল্য-কৃষকপুত্র হাসিবুর এখন প্রশাসন ক্যাডার জ্ঞানচর্চার ৭৩ বছরের গৌরব, উৎসবে মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক প্রশিক্ষণে আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব ড. সলিমুল্লাহ খান বিএনপি নেতা কাজিম উদ্দিনের মায়ের মৃত্যুতে এমপি মিলনসহ বিভিন্ন মহলের শোক রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবসে আদিবাসীদের অধিকার ও ভূমি সুরক্ষার দাবি ‘Run for Padma’ উপলক্ষে রাজশাহীতে প্রেস ব্রিফিং মোহনপুরে মাদক কারবারিদের বয়কটের আহব্বান ইউএনও'র মোহনপুরে ৩৮৭ পিস ইয়াবা ৯৩ হাজার জাল নোটসহ র‍্যাবের অভিযান আটক-১ মোহনপুরে পরকীয়ার অভিযোগে জনতার হাতে আটক এএসআই রাজশাহীর মোহনপুরে ইটের আঘাতে পশুখাদ্য ব্যবসায়ী নিহত কর্মদক্ষতায় আলোচিত ওসি খালিদুর রহমান, বদলির খবরে প্রশংসার ঢল

এসআই রাজুর বিরুদ্ধে অভিযোগ 'মিথ্যা ও ভিত্তিহীন' দাবি আরএমপি'র

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
  • 4 বার
ছবির ক্যাপশন:

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজু মিয়ার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে 'সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত' বলে দাবি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

শনিবার (২৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আরএমপি এ দাবি করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলনে মো. শাহীন কবির অভিযোগ করেন, কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই এসআই রাজু মিয়া তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে মারধর করেন, তিন লাখ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না পেয়ে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। একই সঙ্গে জেলহাজতে থাকার সময় তার প্রায় তিন লাখ টাকা মূল্যের ব্যক্তিগত গাড়ি আত্মসাৎ করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তবে আরএমপির দাবি, প্রকৃত ঘটনা ভিন্ন। তাদের ভাষ্য অনুযায়ী, শাহীন কবির তার বৈবাহিক পরিচয় গোপন রেখে এক ছাত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং গোপনে অন্তরঙ্গ ভিডিও ও স্থিরচিত্র ধারণ করেন। পরে ওই ছাত্রী সম্পর্ক থেকে সরে আসতে চাইলে ধারণকৃত ভিডিও ও ছবি প্রকাশের ভয় দেখিয়ে পুনরায় সম্পর্ক স্থাপনের জন্য চাপ দেন এবং ভিডিও মুছে দেওয়ার বিনিময়ে অর্থ দাবি করেন। অভিযোগ অনুযায়ী, অর্থ না পেয়ে তিনি ভিডিও ও অশ্লীল ছবি একটি টিকটক আইডিতে প্রকাশ করেন।

আরএমপি জানায়, এ ঘটনায় ভুক্তভোগী বোয়ালিয়া মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় এসআই রাজু মিয়া আইনানুগভাবে শাহীন কবিরকে গ্রেপ্তার করেন এবং সাক্ষীদের উপস্থিতিতে আলামত জব্দ করেন। তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে সংশ্লিষ্ট ভিডিও ও স্থিরচিত্র উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়া আরএমপি জানায়, আইনগত প্রক্রিয়া অনুসরণ করে শাহীন কবিরের ব্যক্তিগত গাড়ি তার ছেলের জিম্মায় দেওয়া হয়েছে এবং বিষয়টি জিডিভুক্ত রয়েছে। মামলার তদন্ত, আসামি গ্রেপ্তার ও আলামত জব্দসহ সব কার্যক্রম প্রচলিত আইন ও বিধি-বিধান অনুসরণ করেই সম্পন্ন হয়েছে।

আরএমপির দাবি, এসআই রাজু মিয়ার বিরুদ্ধে অর্থ দাবি বা ব্যক্তিগত গাড়ি আত্মসাতের কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। এ ধরনের অভিযোগ জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা উল্লেখ করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এবিষয়ে অভিযোগকারী শাহীন কবিরের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300