আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
নওহাটায় পৌর বিএনপির উঠান বৈঠকে নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ঋণ না দিয়ে চেক তৃতীয় পক্ষের হাতে হস্তান্তরের অভিযোগ আশা কর্মীর বিরুদ্ধে মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বাবা পবা থানায় মারপিটের মামলা না নেওয়ায় ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন মোহনপুরে একই গ্রামে দুই সার ডিলার? বর্তমান ডিলারের শ্যালকের আবেদন ঘিরে প্রশ্ন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান আর নেই মোহনপুরে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা ইউনুসের মোটরসাইকেল শোডাউন জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দেব: এমপি মিলন ২৪ বছর বেতন-ভাতা ছাড়াই পাঠদান, এবার আধুনিকায়নের উদ্যোগ বড়গাছী স্কুলে সেই অধ্যক্ষ মালেকের বিরুদ্ধে একাধিক মামলা, অভিযোগ চাঁদাবাজি-ধর্ষণ প্রাইভেট কারের ধাক্কায় বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম আহত ষষ্ঠ শ্রেণির ছাত্রের প্রেমের ফাঁদে নবম শ্রেণির ছাত্রী, অন্তঃসত্ত্বা হওয়ার পর গ্রেপ্তার মোহনপুরে মাদকের বিরুদ্ধে মাইকিং, ধরিয়ে দিলে ৫ হাজার টাকা পুরস্কার নারীসহ অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, সংবাদ প্রকাশের পর মাদরাসা সুপার বরখাস্ত মঞ্চে ওসি, পাশে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি! জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বৃষ্টিভেজা মাঠে মোহনপুরের শিরোপা উৎসব কেশরহাটে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত মাটির টানে সাংবাদিকতার সাথে কৃষি: কলার বাগান দিয়ে সফলতার নতুন স্বপ্ন সাংবাদিক শাহিন সাগরের নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের সঙ্গে রাজশাহী রেঞ্জ ডিআইজির সৌজন্য সাক্ষাৎ মোহনপুরে মাদ্রাসা সুপারকে ঘিরে আপত্তিকর ভিডিও ভাইরাল, তদন্তের দাবি

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বৃষ্টিভেজা মাঠে মোহনপুরের শিরোপা উৎসব

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : Sep 5, 2026 ইং
  • 76 বার
ছবির ক্যাপশন: জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ট্রফি নিয়ে মোহনপুরের শিরোপা উৎসব

রাজশাহী ব্যুরো: ‘খেলবে রাজশাহী, জিতবে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে দুর্গাপুর উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোহনপুর উপজেলা দল।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে দুর্গাপুরকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে মোহনপুর।

ফাইনাল ম্যাচ ঘিরে সকাল থেকেই স্টেডিয়ামজুড়ে ছিল উৎসবের আমেজ। বৃষ্টি উপেক্ষা করে নির্ধারিত সময়ের আগেই মাঠে আসতে শুরু করেন দুই দলের সমর্থকরা। খেলা শুরুর আগেই গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। রাজশাহী শহর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকেও বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী ফাইনাল দেখতে স্টেডিয়ামে ছুটে আসেন।

খেলা শুরুর মাত্র তিন মিনিটের মাথায় মমিনুলের গোলে এগিয়ে যায় মোহনপুর। তবে দ্রুত গোল হজম করেও ঘুরে দাঁড়ায় দুর্গাপুর। ম্যাচের ১৭ মিনিটে স্টপার থেকে উঠে এসে ২ নম্বর জার্সিধারী প্রণয় গোল করে দলকে সমতায় ফেরান।

এরপর দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল হয়নি। ১-১ গোলে সমতা থাকায় শিরোপা নির্ধারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। মোহনপুর ছয়টি শটের মধ্যে তিনটি গোল করতে সক্ষম হয়। অন্যদিকে দুর্গাপুর ছয়টি শট নিয়ে গোল করতে পারে দুটি। ফলে ৩-২ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরে মোহনপুর।

বিজয়ের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন মোহনপুরের খেলোয়াড় ও সমর্থকরা। মাঠ ও গ্যালারিতে সৃষ্টি হয় আনন্দের জোয়ার। জয়ের অন্যতম নায়ক মোহনপুরের গোলরক্ষক রায়হান আলীকে কাঁধে তুলে নিয়ে উল্লাস করেন সতীর্থ ও সমর্থকরা। পরে রায়হান গ্যালারিতে গিয়ে সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন।

ফাইনাল শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশীদ, মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার এবং দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা, মোহনপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি জোবায়দা সুলতানা। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন দুর্গাপুরের পলাশ। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মোহনপুরের ১০ নম্বর জার্সিধারী বাদল। সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক রায়হান আলী। আর ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দুর্গাপুরের ১০ নম্বর জার্সিধারী জুবায়ের রহমান।

টুর্নামেন্ট আয়োজন ও সফলভাবে সম্পন্ন করতে জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মোজাম্মেল হক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ ছাড়া বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোজাদ্দেদ জামানী সুমন, ক্রীড়া সংগঠক মুরাদুজ্জামান এলান, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এবং আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেলসহ সংশ্লিষ্টরা সহযোগিতা করেন।

বৃষ্টির মধ্যেও ফাইনাল ম্যাচে দর্শকদের বিপুল উপস্থিতি রাজশাহীতে ফুটবলের প্রতি মানুষের আগ্রহেরই বহিঃপ্রকাশ ঘটিয়েছে। জমজমাট আয়োজন ও দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ রাজশাহীর ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..